Home দেশের খবর বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ আহত ১০

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ আহত ১০

0
149

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরে বাস ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।

 

নিহত বাসের যাত্রী একজন জামাল উদ্দিন (৪০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরেকজন নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাস সরকার ট্রাভেলস (ঢাকা মেট্টো ব-১১-২২০১) ও ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্টো-ট ১৪-৭৭৫১) সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হয়।

 

এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শেরপুর ফায়ার এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here