Home দেশের খবর ইতালিতে ক্যান্সারে প্রাণ গেলো প্রবাসী বাংলাদেশীর

ইতালিতে ক্যান্সারে প্রাণ গেলো প্রবাসী বাংলাদেশীর

0
114

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি: ইতালিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম বাচ্চু (৩৮)।

 

জানা গেছে, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মিলানোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

গত বুধবার (৬ জানুয়ারী) রাত ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিলান কনস্যুলেট অফিসে চাকুরীরত জাকির।

 

জাহাঙ্গীর আলম ২০১১ সালে লিবিয়া থেকে ইতালিতে আসেন। তার দেশের বাড়ি বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুরের রামগঞ্জে। মৃত্যু কালে স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

ক্যান্সারে আক্রান্ত হয়ে জাহাঙ্গীর আলমের মৃত্যুতে তার দেশের বাড়ি ও ইতালির বাংলা কমিউনিটিতে চলছে শোকের মাতম। ইতালির বাংলা কমিউনিটি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here