সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনের দায়িত্ব ছাড়া উচিত: চরমোনাই পীর

নজর২৪, ঢাকা- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারে তাহলে তাদেরকে দ্রুত দায়িত্ব ছেড়ে চলে যাওয়া উচিত।

 

সোমবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন তিনি।

 

এদিকে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিবৃতিতে বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। দেশের জনগণের ঐক্যবদ্ধ গণ-আন্দোলন ছাড়া ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প রাস্তা খোলা নেই।

 

তিনি বলেন, বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদেরকে পর্যন্ত ভোটদানে বাধা দেয়া হয়েছে। পরবর্তী ধাপের নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

 

সরকারি দলের সন্ত্রাসীদের ভয়ে অনেকে নিরাপত্তাহীন বোধ করছেন। তারাবো পৌরসভার মেয়র প্রার্থী ক্ষমতাসীনদের হুমকি এবং চাপের মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সর্বত্র প্রশাসন নির্বাচনের পরিবেশ তৈরি না করে বরং সরকারদলীয় সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *