Home দেশের খবর বগুড়ায় চাচার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ভাতিজার মৃত্যু

বগুড়ায় চাচার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ভাতিজার মৃত্যু

0
81

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় ইয়াকুব আলী (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী চান্দাইকোনা সদরের হাসড়া গ্রামের আবু সাঈদের ছেলে।

 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, ট্রাক চালক ও মোটরসাইকেল আরোহী দুইজন সম্পর্কে চাচা ভাতিজা। ভবানীপুর বাজার এলাকায় যাওয়ার সময় তারা দুজনে পাশাপাশি মোটরসাইকেল ও ট্রাক চালিয়ে গল্প করতে করতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়।
এতে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ইয়াকুব আলী ঘটনাস্থলেই নিহত হয়।

 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here