ঘাটাইলে দরিদ্র পরিবারের মাঝে বীজ ও মাস্ক বিতরণ

রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলের আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে ২৫০টি দরিদ্র পরিবারের মাঝে সবজীর বীজ ও করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ফেস মাস্ক বিতরণ করা হয়।

 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সিডিপি প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিডিপির ম্যানাজার মি. ফ্রান্সিস শ্যামল বিশ্বাস, অজয় কুমার দে,বিপ্লব কুমার বর্মন, মাহামুদুল হাসান, মো: সোহেল রানা,শিক্ষক মন্ডলী ও সিএমসি চেয়ারপার্সন সহ বিভিন্ন কর্মকর্তাগণ। এসময় প্রত্যেক পরিবারকে লাল শাক,ডাটা
শাক,পাট শাক,ঢেড়স ,শশার বীজ এবং ৫ টি করে ফেস মাস্ক প্রদান করা হয়।

 

সেই সাথে করোনা ভাইরাস থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে সিডিপি ম্যানেজার মি: ফ্রান্সিস শ্যামল বিশ্বাস গুরুত্ব পূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *