Home দেশের খবর ঢাকা বেগম রোকেয়া দিবস উপলক্ষে গোপালপুরে ৩ নারীকে জয়িতা সংবর্ধনা

বেগম রোকেয়া দিবস উপলক্ষে গোপালপুরে ৩ নারীকে জয়িতা সংবর্ধনা

0
79

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলে গোপালপুরে বেগম রোকেয়া দিবস দিবসে ৩ নারীকে জয়িতা সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গোপালপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুস্থিত হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার তাপসী শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার কামরুন্নাহার তন্নী, যুব উন্নয়ন অফিসার মো.ইসমাইল হোসেন, সমবায় কর্মকর্তা মো.আইন উদ্দিন, উপজেলা তথ্য কর্মকর্তা তাসলিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে তিনজন জয়িতা নারীদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন শিলা দে, হালিমা বেগম, মরিয়ম বেগম। তারা তাদের জয়িতা হওয়ার সফলতা ব্যক্ত করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here