Home দেশের খবর ঢাকা নাগরপুরে যানজট নিরসনে ও মাস্ক পরিধানের বিষয়ে প্রশাসনিক তৎপরতা

নাগরপুরে যানজট নিরসনে ও মাস্ক পরিধানের বিষয়ে প্রশাসনিক তৎপরতা

0
82

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- করোনার বিস্তার রোধে আরও কঠোর হতে যাচ্ছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরার ওপর আরও কড়াকড়ি আরোপ করা হতে পারে। মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ।

 

পরিমাণ কত সেটা নিশ্চিত না করলেও সর্বোচ্চ জরিমানা করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে এক সপ্তাহ দেখার পর জেল দেওয়ার মতো কঠোর অবস্থানেও যেতে পারে সরকার।

 

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও নাগরপুর থানা পুলিশ।

 

এসময় মাস্ক না পরায় মানুষকে সর্তকতাসহ ১০ জনকে পনের শত টাকা জরিমানা করা হয় ও পথচারী, বাজার ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করে উপজেলা প্রশাসন।

 

অপরদিকে নাগরপুর সদরে যানজট মুক্ত করতেও মাঠে নামে উপজেলা প্রশাসন। এসময় যত্রতত্র গাড়ী পার্কিং ও বিভিন্ন ব্যবসায়ীদের দোকানের সামনে রাস্তা আটকিয়ে মালামাল না রাখার জন্য অনুরোধ করেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন যাবত যানজটের অভিযোগ ছিলো। যানজট নিরসনে ও মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়েছে। ভবিষতেও আমাদের এ ধরণের অভিযান অব্যহৃত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here