Home দেশের খবর ঢাকা নাগরপুরে অটো-মোটরসাইকেল মুখোমুখী সংর্ঘষ, আহত ৩

নাগরপুরে অটো-মোটরসাইকেল মুখোমুখী সংর্ঘষ, আহত ৩

0
230

নাগরপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি: নাগরপুর উপজেলার বিভিন্ন রুটে চলে শত শত অটো, অটোরিক্সা, ভ্যান, সিএনজিসহ নানা যানবাহন। এই অতিরিক্ত যানবাহন চলার কারণে শহরের গুরত্বপূর্ণ স্থানে বেড়ে চলেছে ট্টাফিক জ্যাম, শব্দদূষণ ও বিদ্যূতের উপর অযাচিত চাপ।

 

যত্রতত্র পার্কিং, খেয়াল খুশি মত যাত্রী উঠানামা ও অদক্ষ চালক দ্বারা এসব চালনা করার ফলে বাড়েছে দুর্ঘটনাও।

 

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে মামুদনগর ইউনিয়নের পুষ্টকামারী গ্রামে মোটরসাইকেল ও অটোরিক্সার সাথে মুখো’মুখি সংর্ঘষে চালকসহ গুরুতর আহত হয়েছে তিনজন।

 

আহতরা হলেন- মোটরসাইকেল চালক মামুদনগর গ্রামের মোঃ হাসানের ছেলে মোঃ সুজন মিয়া, অটোরিক্সা চালক কেদারপুর গ্রামের কালুর ছেলে আরিফ ও এক অটোরিক্সা যাত্রী। তবে তাৎক্ষনিক আহত অটোযাত্রীর পরিচয় জানা যায়নি।

 

আহত তিন জনকে স্থানীয়রা দ্রুত উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেল চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করেছেন র্কতব্যরত চিকিৎসক।

 

প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, নাগরপুর থেকে কেদারপুর গামী অটোটি পুষ্টকামারী মোড়ে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে বিকট শব্দ হলে আশেপাশের লোকজন দৌড়িয়ে এসে অটো ও মোটরসাইকেলটি রাস্তার নিচে পরে থাকতে দেখে। আহত তিনজনকে এসময় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এ ব্যাপরে নাগরপুর থানার এস আই মোঃ আয়নাল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পৌছে যাই ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অটো উদ্ধার করে থানায় নিয়ে আসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here