সৌদি আরব উড়াল দিলেন শাকিব খান

ওমরাহ হজ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন।

এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে জনপ্রিয় এই নায়কের।

জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

এছাড়া শাকিবের আরেক ধামাকার জন্য অপেক্ষা করছেন ভক্তরা। রায়হান রাফীর অ্যাকশন ধাঁচের ছবি ‘তুফান’ যার কাজ শুরু হবে মার্চ থেকে।

গেল বছরটা দারুণ কেটেছে শাকিবের। ব্যক্তি জীবনে সমালোচনা পাশ কাটিয়ে তিনি ‘প্রিয়তমা’ দিয়ে নতুন করে কামব্যাক করেছেন। হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি ৪১ কোটি টাকা ব্যবসা করে। এটি দেশীয় সিনেমার ইতিহাসে হায়েস্ট গ্রস কালেকশন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *