তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। যার মিষ্টি হাসিতে ঘায়েল দেশের নাট্যপ্রেমী হাজারও তরুণ। এ অভিনেত্রী এখন অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের জন্য। এ ছাড়া ওয়েব মাধ্যমেও নিয়মিত অভিনয় করছেন তিনি।
তবে এর মধ্যেই জানা গেল নতুন খবর। এতদিন অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সেই গুঞ্জন সত্য ছিল বলে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন এক নির্মাতা।
আরও পড়ুন-
চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আসছে শৈত্যপ্রবাহ
এই নির্মাতা বলেন, ‘খায়রুল বাসারের সঙ্গে সম্পর্কে ছিলেন সাদিয়া আয়মান। তাদের সম্পর্কটা সুন্দর চলছিল। হঠাৎ তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় কাজ নিয়ে। বাসার চাইতেন না সাদিয়া আয়মান অন্য অভিনেতার সঙ্গে পর্দায় আসুক। এমনকি সাদিয়ার বাসা ছিল বসুন্ধরা এলাকায়। তাদের প্রেম এতটাই গভীর ছিল যে, সে তার বাসা উত্তরায় নেয়। কারণ খায়রুল বাসারের বাসা উত্তরায়।’
এ নির্মাতা আরও জানান, ‘খায়রুল বাসারের আগে পার্থ শেখ নামে অন্য এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাদিয়া আয়মানের। সেই প্রেম চলাকালেই খায়রুল বাসারের প্রেমে জড়ান এ অভিনেত্রী।’
প্রেম প্রসঙ্গে এর আগে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘এটি আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। আসলে এ রকম কোনো সম্পর্ক নেই। দর্শকরা আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলেন, ভালো লাগে। কিন্তু এটি প্রেম বা রিলেশন এমন কিছু নয়।’
এ প্রসঙ্গে সাদিয়া আয়মান ও খায়রুল বাসারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
আরও পড়ুন-
দল নির্বাচনে না গেলে আমার যাওয়ার প্রশ্নই আসে না: মনির খান
ফিতা কাটার বিনিময়ে ভাল একটা পারিশ্রমিক পাই: অপু বিশ্বাস
প্রসঙ্গত, খায়রুল বাসার সংগীত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেখা করেছেন। সংগীত নিয়ে পড়ালেখা করলেও গানের মানুষ না হয়ে, বরং হয়ে উঠেছেন অভিনয়ের মানুষ। ২০১১ সালে মূকাভিনয় দিয়ে অভিনয়ে ডেবিউ হয় তার।
