Home জলবায়ু ও পরিবেশ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আসছে শৈত্যপ্রবাহ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আসছে শৈত্যপ্রবাহ

0
15

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা থাকলেও বিকেল গড়লেই শীত অনুভূত হতে থাকে। নদী ও চা শিল্প এলাকা হওয়াতে এ উপজেলায় শীতের প্রকোপ একটু বেশি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ মাসের শেষ সপ্তাহে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শুক্রবার (১ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার (২৯ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক রোকনুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

তিনি আরও জানান, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here