Home আলোচিত সংসার জীবনে কেমন আছেন অভিনেত্রী সাবিলা নূর?

সংসার জীবনে কেমন আছেন অভিনেত্রী সাবিলা নূর?

0
19

নাটকের পরিচিত মুখ সাবিলা নূর। একসময় গড়পড়তা নাটকে অভিনয় করলেও এখন কাজ করেন খুব বেছে। ভিন্নধর্মী গল্প এবং বৈচিত্র্যময় চরিত্র নিয়ে হাজির হন ভক্তদের সামনে। কারণ, নিরীক্ষণধর্মী নাটকে কাজ করতে আনন্দ পান তিনি। মনে করেন আসল অভিনয় করার সুযোগ থাকে এমন নাটকেই।

নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী ২০১৯ সালে প্রেমিক নেহালকে বিয়ে করেছেন। দুজনের সংসার বেশ দারুণভাবেই চলছে। সময় পেলেই দেশ-বিদেশে স্বামীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

আরও পড়ুন-

বিয়ে করেছেন মেহজাবীন, থাকছেন গুলশানে

শাকিবের সঙ্গে তানজিন তিশার জুটি না বাঁধার কারণ জানালেন প্রযোজক

সাবিলা বলেন, সংসারের কাজ আমরা দুজনে ভাগাভাগি করে নিই। আমি ঘরের পরিচ্ছন্নতার দিকটা সামলাই, বাজার করি, বাজারের লিস্ট করি, লন্ড্রিতে কোন কাপড় দিতে হবে সেসব ঠিক করি। আর নেহাল রান্না করে। ও খুবই ভালো রান্না করে। বোঝাতে পারব না। সংসারের দিকটা যে শুধু আমরা দুজনই সামলাই ব্যাপারটা এমনও নয়। আমার শাশুড়ি চাকরি করেন। তিনি ৪টার মধ্যেই বাসায় ফেরেন। বাসার কাজগুলো করেন। আমার শুটিং থাকলে আমি বাসায় ফিরে কাজে হাত দিই।

শুটিংয়ের পর বাসার কাজ এভাবেই সাজিয়ে নেন সাবিলা। আর শুটিং না থাকলে বাসাতেই থাকেন। যেহেতু সাবিলার পেশা অভিনয় তাই নির্দিষ্ট কোনো ছুটি নেই। নেহালের যেদিন ছুটি থাকে, হয়তো সাবিলার সেদিন শুটিং থাকে। তাই সহসাই দুজনের একত্রে ছুটি মেলে না। তবে লম্বা ছুটি মেলাতে পারলেই ঘুরতে বেরিয়ে পড়েন। দেশে বা দেশের বাইরে।

সাবিলা বললেন, আমি আসলে ঘুরতে পছন্দ করি। কদিন আগেই আমরা মিসর ঘুরে এলাম। দারুণ একটা অভিজ্ঞতা। তবে দেশের মধ্যে ঘোরাটাও বেশ উপভোগ করেন।

সাবিলা সুযোগ পেলেই বেশিরভাগ সময় কক্সবাজার ঘুরতে চলে যান। ঘুরতে না গেলে বাসায় সময় কাটে মুভি আর অ্যানিমেশন দেখে। প্রচুর পরিমাণ বইও পড়েন। সাবিলা বললেন, আমার বই পড়ার অভ্যাস অনেক আগে থেকে। আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী যেহেতু তাই বেশিরভাগ সময় বিদেশি সাহিত্য পড়া হয়।

আরও পড়ুন-

বুবলীর কারণে আমিও সুখে নেই, সেইও সুখে নেই: অপু বিশ্বাস

তানজিন তিশা বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড: জায়েদ খান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here