Home ফিচার রোববার থেকে আবার বিএনপির অবরোধ

রোববার থেকে আবার বিএনপির অবরোধ

0
61

সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দিলো দলটি।

একই দাবিতে বিএনপির ডাকা ৩ দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যকে বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে আমাদের ওপর হামলা-মামলা চলছে। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here