আমরা বাকি ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ

বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান অল্পভাষী। খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে। বেশিরভাগ সময় প্রশ্ন শোনার পর মোস্তাফিজ বলেন ‘কী উত্তর দেব’।

আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস ও সেই স্বল্পভাষী মোস্তাফিজকে নিয়ে মিক্সড জোনে আসেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম। মুখোমুখি হতে হয় গণমাধ্যমের।

শুক্রবার মোস্তাফিজকে দেখে বাংলাদেশি সাংবাদিকদের চোখে একটু বিস্ময়। সাংবাদিকদের বড় প্রশ্নকে ছোট উত্তর দিলেন ফিজ। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। সামনেও কঠিন প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন বাংলাদেশের অবস্থান কোথায়? মোস্তাফিজ বললেন, ‘কোনো কিছুই অসম্ভব না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি। ’

দলের ভেতর কী আলাপ হচ্ছে, শুরুতেই মোস্তাফিজের কাছে এমন প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন, ‘আমরা হলো ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। কিউইরা ওই রান তাড়া করে যায় ৪৩ বল হাতে রেখে। বোলাররা শুরুটা ভালো করলেও নিতে পারেন কেবল দুই উইকেট। মোস্তাফিজ বলছেন, আরও ৩০ রান থাকলে ভালো হতো তাদের জন্য।

তিনি বলেন, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো। ’

ক্যাচ মিস নিয়ে মোস্তাফিজ বলেন, ‘যেটা উইকেট হয়নি, সেটা তো দুর্ভাগ্য বলে লাভ নাই। উইকেট ওরকম ছিল যারা ভালো জায়গায় বোলিং করেছে, তারা সফল হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *