Home দেশের খবর ঢাকা ঘাটাইলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘাটাইলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

0
49

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “শিক্ষক মোরা শিক্ষক, মানুষ মোরা পরমাত্নীয়, ধরনীর মোরা দিক্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র শিক্ষক স্বপন কুমার গোপের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম, সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য মো. শিহাব উদ্দিন, বীরমুক্তিযুদ্ধা ও সাবেক শিক্ষক মো. আঃ সামাদ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান মো. জহুরুল হক শামীম, সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here