শাহাদাত রাসেল চৌধুরী, নিজস্ব প্রতিবেদক- মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখায় চীফ কো-অর্ডিনেটর হিসাবে নিয়োগ দেওয়ার হয়েছে বিশিষ্ট সমাজসেবক, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর প্রধান কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে আইডি কার্ড হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাজমুন্নাহার নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কেন্দ্রীয় প্রধান কার্যালয়), খন্দকার সাইফুল ইসলাম (অতিরিক্ত নির্বাহী পরিচালক) কেন্দ্রীয় প্রধান কার্যালয়), মোহাম্মদ ওসমান গনি (কেন্দ্রীয় পরিচালক) কেন্দ্রীয় প্রধান কার্যালয়), ফিরোজা নাজনীন (চীফ কো-অর্ডিনেটর কেন্দ্রীয় প্রধান কার্যালয়), শেখ মনির আহম্মেদ মনি (অতিরিক্ত পরিচালক প্রশাসন ও সাধারণ সম্পাদক ঢাকা বিভাগ), খন্দকার তারিকুল ইসলাম মিলন (প্রধান আলোকচিত্র সম্পাদক) কেন্দ্রীয় প্রধান কার্যালয়)।
এসময় আরও উপস্থিত ছিলেন এম এ মাননান অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) সভাপতি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা, গোলাম মোস্তফা সিনিয়র সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা শাখা, গিয়াস উদ্দিন মফিজ মিয়া সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা শাখা।
দায়িত্ব পেয়ে মিরাজ উদ্দিন বলেন, কিভাবে সমাজ তথা গ্রাম শহর এলাকার জনগণের কল্যাণের জন্য কাজ করা যাবে সে বিষয়ে কেন্দ্রীয় প্রধান কার্যালয়য়ের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার আমাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বাল্যবিবাহ, ভূমিদস্যু, দুর্বলের উপর সবলের অত্যাচার, দুর্নীতি, মাদক সেবক বা বিক্রেতা এসব বিষয়ে জনসচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনে আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আইনি সেবা দান করাসহ সমাজ সেবামুলক সকল কাজে অসহায় মানুষের পাশে থাকার জন্য আমি বদ্ধপরিকর।
