Home প্রধান খবর জমকালো আয়োজনে ছেলের প্রথম জন্মদিন পালন করতে চান পরীমণি

জমকালো আয়োজনে ছেলের প্রথম জন্মদিন পালন করতে চান পরীমণি

0
281

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তান জন্মের পর থেকে প্রতি মাসেই ছেলের জন্মদিন পালন করেছেন রাজ-পরী। যদিও দাম্পত্য টানাপোড়েনের কারণে আলাদা থাকছেন তারা। তবে ছেলে রাজ্য মায়ের সঙ্গেই থাকেন।

আগামী ১০ আগস্ট রাজ-পরীর ছেলের এক বছর পূর্ণ হবে। স্বাভাবিকভাবেই দিনটি ভীষণ আনন্দের চিত্রনায়িকা পরীমণির জন্য। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনেই রাজ্যর জন্মদিন পালন করতে চান তিনি।

আর এ উপলক্ষেই জন্মদিনের অনুষ্ঠানের জন্য ভেন্যু করতে রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-তে গিয়েছেন পরী। চিত্রনায়িকার সঙ্গে আরও রয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ও রাজ্য।

বুধবার (২ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরী। ক্যাপশনে লিখেছেন, সে তার বার্থডে পার্টির ভেন্যু বুক করতে এসেছেন। সঙ্গে যোগ করেছেন দুটি ইমোজিও।

ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই আট হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীর কমেন্টবক্সে। নেটিজেনরা অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রাজ্যকে।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েও সারেন রাজ-পরী।

গেল মে মাসে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদা ভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here