Home ফিচার শিক্ষকদের সঙ্গে বৈঠক, সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের সঙ্গে বৈঠক, সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

0
116

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি বন্ধ করে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। তবে এ জাতীয়করণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এসময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন করার কথা জানান দীপু মনি।

আগামী ২০ জুলাই থেকে সারাদেশের সব স্কুল-কলেজ গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। পাঠ্যসূচি অনুসারে ২০ জুলাই শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত এ ছুটি চলার কথা।

তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের স্বার্থে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হবে। এ বছর শীতের ছুটির সঙ্গে এ ছুটি সমন্বয় করা হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় আগামী নভেম্বরের মধ্যে শেষ করতে হবে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here