Home আলোচিত কলকাতায় এক টেবিলে জয়া-সৃজিত-নিশো-রাফী ও তমা মির্জা

কলকাতায় এক টেবিলে জয়া-সৃজিত-নিশো-রাফী ও তমা মির্জা

0
83

ঢালিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী নির্মিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সঙ্গে আছেন তমা মির্জা। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি একের পর এক হাউজফুল শো আর দর্শকের প্রশংসায় সাফল্য লাভ করেছে।

এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের ময়দানে নামছে ‘সুড়ঙ্গ’। ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। ইতোমধ্যে সেখানে ছবিটি ঘিরে দর্শকের উচ্ছ্বাস-উন্মাদনা তৈরি হয়েছে।

এদিকে সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার (১৯ জুলাই) কলকাতায় উড়াল দেন রায়হান রাফী, অভিনেতা আরফান নিশো ও তমা। জানা গেছে, আগামী ২৪ জুলাই প্রচারণা শেষে দেশে ফিরবেন তারা।

সেখানে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছন তারা। সেই ছবিতে এক টেবিলে নিশো-রাফীদের সঙ্গে দেখা গেছে জয়া আহসান, নির্মাতা সৃজিত মুখার্জী ও মিরাক্কেলের মীরকেও।

ভারতের সিনেমা পরিবেশক ও প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) জানায়, ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।

আরফান নিশো বলেন, ‘বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শকরা গ্রহণ করেছেন। এবার কলকতার দর্শক সিনেমাটি দেখবেন। বাংলাদেশের দর্শকদের কাছ থেকে সিনেমাটির অভাবনীয় সাড়া পাবার পরও এর হলসংখ্যা বাড়ানো হয়নি। সে হিসাবে বাংলাদেশের চেয়েও সিনোমাটি বেশি হল পেয়েছে পশ্চিমবঙ্গে। দেশের মতো পশ্চিমবঙ্গে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবো।

প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ ছাড়া আরো অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here