Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে পৌর আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে পৌর আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

0
70

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওর্য়াড আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ৭নং ওর্য়াড পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার আলী দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আ.লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌচাক ইউপি চেয়ারম্যান হাজী লোকমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, আমিরুল ইসলাম লিংকন, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে আগামীতে নৌকা প্রতিকে ভোট প্রর্থনা করেন নেতারা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here