মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (‘ক’শ্রেণি) মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ্ মাসুদ করিম প্রমুখ বক্তৃতা করেন। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, সাংবাদিকসহ অন্যান্যরা অংশ নেয়।
অনুষ্ঠিত যৌথ সভায় জানানো হয়, মির্জাপুরে ১ম-৪র্থ পর্যায়ে মোট ৪১৯টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। এজন্য সরকারের কাছে উপকারভোগীদের তথ্য প্রেরণসহ এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (‘ক’শ্রেণি) মুক্ত ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করা হবে। আবেদন মঞ্জুর হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন বলেও উল্লেখ করা হয়।
এসএইচ
