এখন কারো সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নেই: স্পর্শিয়া

হালের জনপ্রিয় চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। এই জুটির প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। নন্দিত নায়িকা রোজিনার পরিচালনায় এটি মুক্তি পায় গেল ১৬ জুন। এবার আবারও জুটি হলেন নিরব-স্পর্শিয়া। নতুন সিনেমার নাম ‘সুস্বাগতম’।

এটি নির্মাণ করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে চলছে এর শুটিং।

অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘নায়ক নিরবের সঙ্গে আবারও জুটি হয়ে এই সিনেমার কাজটা করছি। দুজনের মধ্যে কাজের অভিজ্ঞতাও চমৎকার।’

সিনেমাটির গল্প প্রেমের হলেও, একজন মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘গতমাসে আমার অভিনীত রোজিনা আপা পরিচালিত “ফিরে দেখা” সিনেমাটি মুক্তি পেয়েছে। ঈদে “লাল মাংসের ঝোল” নাটকে কাজের জন্য অনেক প্রশংসা পাচ্ছি।’

‘এছাড়া “ক্রিয়েটিভ কোম্পানিতে” ক্রিয়েটিভ হেড ও প্রোডিউসার হিসেবে জয়েন করেছি। আমার এখন কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই। শুধু সিনেমা আর কাজের সঙ্গে সম্পর্ক,’ বলেন স্পর্শিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *