শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি: আসিফ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘদিন ধরে ঢালিউডে রাজত্ব করে যাচ্ছেন। দুই বাংলায় তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। সবাই তার অভিনয় নৈপুণ্যতায় মুগ্ধ।

শাকিব শুধু তার ভক্ত-অনুরাগীদের কাছেই প্রশংসিত নন। দেশের অনেক শোবিজ তারকারাও তার গুণমুগ্ধ। তেমনি-ই একজন হচ্ছেন বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর।

সুক্রবার (২৩ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পাঠকদের জন্য আসিফের সেই পোস্টটি তুলে ধরা হলো- আমার সবসময় মনে হয়েছে বাংলা মুভির কিং শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। তিনিও নিজের প্রতি যত্নশীল ছিলেন না। আপকামিং প্রিয়তমা মুভির পরিচালক হিমেল আশরাফ অভিনেতা শাকিব খানের কাছ থেকে যথেষ্ট পরিমান নির্যাস নিয়ে নিয়েছেন, সেটা বুঝাই যাচ্ছে। প্রকাশিত ছবিগুলোর প্রত্যেকটা লুক ছিল অসাধারণ।

একজন অভিনেতা শাকিব খানের শূন্যতা আসলেই অনুভূত হয়েছে সবসময়। একই অ্যারেনায় কাজ করার সুবাদে বাংলা সিনেমার এই সুপারস্টারের খোঁজখবর রাখি। প্রিয়তমা পরবর্তী প্রতিটি ছবির স্ক্রিপ্ট তিনি খুব যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছেন। এটা শুধু শাকিব খান নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রীর জন্য খুব ইতিবাচক সুফল বয়ে আনবে। প্রায় ধ্বংস হয়ে যাওয়া সিনেমা হলগুলো নতুনভাবে প্রান ফিরে পাবে। টিম প্রিয়তমা’র জন্য শুভকামনা রইলো। ভালবাসা অবিরাম…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *