Home প্রধান খবর ঢাকা-১৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম, নির্বাচন করতে বাধা নেই

ঢাকা-১৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম, নির্বাচন করতে বাধা নেই

0
136

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

প্রার্থীতা ফিরে পেয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি ভেবেছিলাম ইসিতে হয়তো ন্যায় বিচার পাবো না। তারা আমার পক্ষে সুষ্ঠু ন্যায় বিচার করেছে। সে হিসেবে আমার প্রার্থিতা বৈধ হিসেবে নির্বাচিত করেছে। আমি ঢাকা-১৭ আসনে নির্বাচন করছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন।

এর আগে, গত ১৮ জুন আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন হিরো আলমসহ ৮ জনের মনোনয়ন বাতিল করেন। সেসময় মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে বলা হয়, আশরাফুল আলম প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোন আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here