বিলে হাঁস চরাতে গিয়ে প্রাণ গেল বজ্রাঘাতে

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রাঘাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার (১৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামে বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ আকবর আলী ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে৷

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক জানান, সকালে বাড়ির পাশে বিলে পালিত হাঁস নিয়ে যান কৃষক আকবর আলী। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মারা যান৷

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *