ভূঞাপুরে ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান ধর্মঘট

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ, গ্যাস, ও দ্রব্য মূল্যের উর্ধগতি এবং বেগম খালেদা জীয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে উপজেলা বিএনপির অবস্থান ধর্মঘট পালন করে।

শনিবার (৮ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, ও সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নেতৃত্বে ভূঞাপুর প্রেসক্লাব চত্বরে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, জাহাঙ্গীর হোসেন মন্ডল, ফরহাদুল ইসলাম শাপলা, এ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।

অবস্থান ধর্মঘটের সমাবেশ থেকে বেগম খালেদা জীয়ার মুক্তিসহ ১০ দফা দাবী মেনে না নিলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুশিয়ারি দেন বক্তারা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *