তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে জুতা মিছিল করে ভূঞাপুরের সচেতন নারী সমাজ।
শনিবার (৮ এপ্রিল) সকালে সচেতন নারী সমাজের উদ্যোগে রেখা চৌধুরী ও সূচি বেগমের নেতৃত্বে শত শত নেতাকর্মী ঝাড়ু ও জুতা হাতে মিছিল টি ভূঞাপুর শহর প্রদক্ষিণ করেন। মিছিলটি ভূঞাপুর বাজারে আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে ভূঞাপুর উপজেলা পরিষদ ঘুরে আবার ভূঞাপুর বাজারে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেখা চৌধুরী ও সূচি বেগম। তারা এ সময় অতি দ্রুত গ্রেফতার এবং ধর্ষণ এবং শারিরীক নির্যাতনের শাস্তি সরুপ গোলাম কিবরিয়া বড় মনির সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড দাবী করেন।
জানা যায়, গত ৫ এপ্রিল টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরী জোরপূর্বক ধর্ষণের মামলা করে। এর আগে ওই কিশোরীকে শারিরিক নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলে। ভুক্তভোগী ওই কিশোরী প্রাণ সংসয়েও আছে বলেও তিনি গত ৬ এপ্রিল আদালতে দন্ড বিধির ২২ ধারায় জবান বন্দি দেয়।
এসএইচ
