চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে রোজা শুরু শুক্রবার থেকে

বাংলাদেশের আকশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার চাঁদ না দেখা যাওয়ায়, শুক্রবার থেকে এই মাস অর্থাৎ রোজা শুরু হচ্ছে দেশে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম তারাবিহর নামাজ হবে বৃহস্পতিবার। আর ওইদিন রাতেই সেহেরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস এবং শুক্রবার শুরু হবে রমজান।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস রমজান। মুসলমানরা পুরো এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *