Home প্রধান খবর অভিনেত্রী ঊর্মিলা হাসপাতালে

অভিনেত্রী ঊর্মিলা হাসপাতালে

0
101

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন ঊর্মিলার মা।

মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঊর্মিলার মা বলেন, তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে সে বেশি কথা বলতে পারছে না। সবাই ঊর্মিলার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারে।

ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদনে অঙ্গনে পা রাখেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তা। বর্তমানে এই অভিনেত্রী অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here