পরিবার হচ্ছে আসল, এর চেয়ে আর কোন শান্তি নেই: ওমর সানি

কিছু হলেই ছবি, কিছু হলেই ভিডিও। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হয়ে যায় খুব সাধারণ ঘটনাও। এ পরিস্থিতির বিপক্ষে মত দিলেন চিত্রনায়ক ওমর সানি। বললেন, এই লোভ ছাড়তে হবে।

ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লেখতে দেখা যায় অভিনেতাকে। পরোক্ষভাবে কাউকে কাউকে দেন পরামর্শও। এবারও তাকে দিতে দেখা গেল এমনই এক পরামর্শ।

রোববার দুপুরে ফেসবুকে ওমর সানি লিখেছেন, ‘টাকার লোভ, ভাইরাল হওয়ার লোভ, সবকিছু নিয়ে সিনেমা ভাবা। শুধু শুধু পাকনামি করা, এগুলি ছাড়তে হবে।’

কাকে নিয়ে এমন কথা লিখলেন, এ প্রশ্ন করেছেন তার ভক্তরা পোস্টের নিচে কমেন্ট করে। কমেন্টের রিপ্লে দিলেও এ ব্যপাারে তিনি কিছু বলেননি।

অভিনেতা লিখেছেন, ‘পরিবার হচ্ছে আসল, এর চেয়ে আর কোন শান্তি নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *