বাসাইলে হামিদ মডেল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল বিদ্যালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকালে নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল স্কুল মাঠে এ অনুষ্ঠান হয়।

এতে নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল স্কুলের সভাপতি এস এম এ করিম বিন হায়দার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশাল ফার্নিচার হাউজের পরিচালক আব্দুল আলীম মিয়া।

প্রধান পৃষ্ঠপোষক আজীবন দাতা সদস্য তাহমিনা করিম, এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জান, সাধারণ সম্পাদক ওসমান আলী মিয়া, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস ছালাম মিয়া, বীরমুক্তিযোদ্ধা এস এম আবু বকর সিদ্দিকী, সদর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন, অবঃপ্রাপ্ত সেনা সদস্য মশিউর রহমান কালন, ৩নং ওয়ার্ডের সদস্য ফিরোজ আল মামুন প্রধান শিক্ষক আঃ আজিজ মিঞাসহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সংগ্রাম।

 অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *