আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমণি

ভালোবেসে বিয়ে করেন পরীমণি-রাজ। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্র রাজ্য। মাঝে মধ্যে এ দম্পতির সংসার জীবনে বৈরিতা তৈরি হয়। যদিও কিছুটা সময় পর সেই তিক্ততা মধুর সম্পর্কে রূপ নেয়। গ্ল্যামার কন্যা পরীমণির ফেসবুক স্ট্যাটাসে এসবের প্রমাণ মেলে।

গত দু’দিনে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আর এসব ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। তবে কি কারণে এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। তার পোস্টের কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারো নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না।’

এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতই। আমরা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’

রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’

পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’

স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *