Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মির্জাপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
141

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার বাইমাইল গ্রামের বাসিন্দা সোহেল রানা (২৪) ও লালমনিরহাট জেলার টংভাঙ্গা উপজেলার বাসিন্দা আনিসুর রহমান (২৫)।

 

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৫ অভিযানে নেতৃত্ব দেয়া মির্জাপুর থানা পুলিশের (এস.আই) মুরাদ জাহান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here