Home প্রধান খবর ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে লিগ্যাল নোটিশ

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে লিগ্যাল নোটিশ

0
98

নজর২৪ ডেস্ক: এক ব্যবসায়ীকে জরিমানা করায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা হিসেবে আদায় করা ১৫ লাখ টাকা ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে নোটিশে।

 

বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার ব্যবসায়ী এম এম ইন্টারপ্রাইজের মালিক মাকসুদুল আলম মাসুদের পক্ষে নোটিশটি পাঠান আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

আইনজীবী বলেন, র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বিভিন্ন জায়গায় ভেজাল খাদ্য দ্রব্য, ভেজাল ওষুধ, ভেজাল প্রসাধনী এবং ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

 

প্রশ্ন হচ্ছে এসব অভিযান পরিচালনা করার এখতিয়ার উনার আছে কি-না। এসব প্রশ্ন তুলে অভিযান পরিচালনার সময় ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here