অবশেষে স্বামীর ঘরে ফিরলেন অভিনেত্রী সারিকা

মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের কিছুদিন না যেতেই স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন এই অভিনেত্রী। যা নিয়ে হয়েছে মামলাও।

সেসময় সারিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর থেকে দূরে আছেন তিনি। থাকছেন বাবা-মায়ের সঙ্গে।

অবশেষে জানা গেল, স্বামীর নামে করা সেই মামলা তুলে নিয়েছেন সারিকা। আর বর্তমানে স্বামীকে নিয়ে এক ছাদের নিচেই বসবাস করছেন তারা। মন দিয়েছেন সংসারে।

অভিনেত্রী বলেন, আমাদের বিষয়ে দুই পরিবার বসেছিল। রাহি ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার কথা বলেছেন। আর আমি তো তাকে ভালোবাসি। এ কারণে মামলা তুলে নিয়েছি। এছাড়া আমিও সুন্দরভাবে সংসার করতে চেয়েছি।

তিনি আরও বলেন, বিচ্ছেদ ভালো কিছু নয়। আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে রাহির বাসায় আছি।

প্রসঙ্গত, সারিকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৬ সালে ডিভোর্স হয় তাদের। সেই সংসারে সেহরিশ আনায়া নামে কন্যাসন্তান রয়েছে। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *