Home বিনোদন সুখবর দিলেন বুবলী

সুখবর দিলেন বুবলী

0
282

বর্তমানে ঢাকাই সিনেমার বেশ আলোচিত-সমালোচিত নায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তাসহ সমালোচনারও জন্মদিয়েছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে অভিনয়ের জন্য প্রসংশাও কুড়িয়েছেন ভক্ত-অনুরাগীদের। বুবলী এবার ভক্তদের জন্য দিলেন সুখবর। তিনি এবার আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন।

‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

সিনেমা নিয়ে দেবাশীষ বলেন, ‘আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এ চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। সে কাজটি করছে।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’

ছবির নায়িকা চূড়ান্ত হলেও নায়ক কে হবেন, তা এখনও চুড়ান্ত হয়নি। এ বিষয়ে নির্মাতা বলেন, আমার গল্পে চরিত্রটি যাকে ডিমান্ড করে আমি তাকেই নেবো। প্রাথমিকভাবে দুই-তিনজনের সাথে কথা হচ্ছে তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি দুয়েকদিনের মধ্যেই এ খবরটি জানাতে পারবো।

জানা গেছে, এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। রোজার ঈদের পরপরই শুটিংয়ে নামবেন নির্মাতা। এরপর আসছে পূজায় ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে তার।

নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি তৈরি হবে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here