Home আলোচিত বিয়ের দাওয়াত খেতে ইচ্ছা করছে জয়া আহসানের

বিয়ের দাওয়াত খেতে ইচ্ছা করছে জয়া আহসানের

0
189

দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। তার বয়স যেন একফ্রেমে বাঁধা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গেও জড়িত এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। তবে এত কিছুর মাঝেও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি।

ফেসবুক-ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। নিত্য নতুন ছবিতে জয়া মুগ্ধ রাখেন নেটিজেনদের। অভিনয় আর নিজের সৌন্দর্য, দুই মিলে দর্শকের মনে রাজ করছেন জয়া আহসান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। ওই স্ট্যাটাসে লেখেন, একটা বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছা করছে। কে কে বিয়ে করছে!!

জয়ার স্ট্যাটাসটিতে ৫ ঘণ্টায় তিন হাজারের ওপর রিয়েক্ট পড়ে। এর মধ্যে হাহা রিয়েক্টই ছিল প্রায় দুই হাজার। কমেন্টের সংখ্যাও এক হাজারের বেশি।

তিথি নামে একজন লিখেছেন, আপু আপনি করেন, এরপর আমাদের দাওয়াত দিয়েন। আরেকজন লিখেছেন, কুড়িগ্রাম চলে আসুন, আজকে ভাইয়ের বিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here