গল্প আমার, পরিচালকও আমি, আমাকে বাদ দেয় কিভাবে: রায়হান রাফি

সুপারস্টার শাকিব খানকে নিয়েপ্রেমিক নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফী— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। কিন্তু একাধিকবার ছবিটির শুটিংয়ের তারিখ পেছানোয় তাদের মাঝে নেমে আসে হতাশা।

এবার জানা গেল, প্রেমিক সিনেমাটি হচ্ছে না। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন টপি খান। ছবিটি প্রযোজনা করার কথা ছিল তার।

টপি খান বলেন, ‘প্রেমিক নামে কোনো ছবি আর হচ্ছে না। পরিচালক হিসেবে রাফীকেও আমি রাখছি না।’

এ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে বিষয়টি স্পষ্ট করেছেন রাফি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে তরুণ এ নির্মাতা বলেন, প্রেমিক সিনেমার গল্প আমার, এর পরিচালকও আমি। তাহলে আমাকে কীভাবে বাদ দেয়া হয়?

তিনি বলেন, বাদ দেয়ার কোনো কারণ নেই। আগামী ছয়-সাত মাস শিডিউল নেই আমার। শিগগিরই সুড়ঙ্গের শুটিং শুরু করতে যাচ্ছি। এ জন্য এখন প্রস্তুতি নিতে হচ্ছে। শিডিউল না থাকার জন্য প্রেমিকের শুটিং পেছানো হয়। এখন প্রযোজক যদি সিনেমাটিতে ইনভেস্ট না করেন তাহলে আমার কিছু করার নেই।

উল্লেখ্য, ‘প্রেমিক’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনার কথা ছিল বিগ স্ক্রিন ও শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *