Home আলোচিত তরুণীরা আমার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করেছে: মনোজ কুমার

তরুণীরা আমার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করেছে: মনোজ কুমার

0
193

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নিয়মিত অভিনয় করছেন মনোজ কুমার প্রামাণিক। গতকাল মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’।

ব্রিটিশিবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। বানিয়েছেন প্রদীপ ঘোষ। এতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে অভিনয় করেছেন মনোজ।

সিনেমা মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই ছবিটির প্রচারণায় নামেন মনোজ ও নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়েছেন তারা। ঘুরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলেও।

মনোজ প্রামাণিক প্রচারণাকালীন অভিজ্ঞতা জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘বীরকন্যা প্রীতিলতা সিনেমার প্রচারণার জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে হলে ঘুরেছি। বিশেষ করে ছাত্রী হলগুলোতে গিয়েছি, তাদের মধ্যে প্রীতিলতার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য। তারা আমাদেরকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এমনকি প্রচারণা চালাতে গিয়ে তরুণী শিক্ষার্থীদের কাছ থেকে উপহারও পেয়েছি। শামসুন্নাহার হল থেকে টপসহ একটি মরিচের গাছ উপহার পেয়েছি।’

বিভিন্ন হলের ছাত্রীরা মনোজের সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘প্রচারণা করার সময় অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। তরুণী শিক্ষার্থীরা আমার সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়িও করেছেন। এসব অভিজ্ঞতা সত্যিই খুব ভালো লাগার যে তারা আমাকে পছন্দ করেন। এসব প্রাপ্তি সত্যিই আনন্দের। আমি আশা করব, তারা সেরকম হুড়োহুড়ি করে আমাদের সিনেমাটাও দেখতে আসবেন।’

তিশার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও শেয়ার করেন মনোজ। বলেন, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই খুব ভালো হয়। তিনি খুব কো-অপারেটিভ, ফ্রেন্ডলি। তিনি যেমন নিজের চরিত্র নিয়ে ভাবতে পারেন, সেই সঙ্গে কো-আর্টিস্টকে হেল্প করেন কীভাবে ভালো করা যায়। তাঁর সঙ্গে কাজ হওয়া মানে অনেক কিছু সহজ হয়ে যাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here