মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত শাহরুখের ‘পাঠান’

ঘরোয়া বক্স অফিসে শুরুটা দুর্দান্ত ‘পাঠান’-এর। প্রথম দিনের বক্স অফিস কালেকশনের দিকে নজর দিলে সর্বকালের সেরা ওপেনারদের মধ্যে জায়গা করে নিতে পারে বলে মনে করা হচ্ছে। এ যেন বুড়ো হাড়ের ভেল্কি। ৫৭-এ শাহরুখ খান যেন এখনও বক্স অফিসে ক্যারিশ্মা ধরে রাখতে পেরেছেন।

মাল্টিপ্লেক্সে আজ পর্যন্ত প্রথম দিন আয়ের নিরিখে সবার আগে ছিল কেজিএফ চ্যাপ্টার ২ (২২.১৫ কোটি), তারপর ‘ওয়ার’ (১৯.৬৭) এবং ‘ঠগস অফ হিন্দুস্তান’ (১৮ কোটি)। যদিও এই সমস্ত রেকর্ডই নাকি ইতিমধ্যেই ব্রেক করে ফেলেছে শাহরুখের ‘পাঠান’। ন্যাশন্যাল মাল্টিপ্লেক্স গুলিতে প্রথমদিন রাত ৮.১৫ পর্যন্ত শাহরুখের ছবির টিকিট বিক্রি হয়েছে মোট ২৫.০৫ কোটির!

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে, ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। বুধবার হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পায় এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে ছবি।

প্রাথমিক অনুমান অনুসারে, পাঠানের হিন্দি সংস্করণ ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনেই তুমুল ব্যবসা করেছে, ৫০ থেকে ৫১ কোটি টাকা সংগ্রহ করেছে।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ‘উদ্বোধনী দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে পাঠান। প্রাথমিক অনুমান অনুসারে, হিন্দি সংস্করণে ৫০-৫১ কোটি টাকা নেট সংগ্রহ করেছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *