ছেলে বড় হয়ে নিজেই নিজের পরিচয় তৈরি করে নেবে: রাজ

উত্তাল প্রেমের ঢেউ, মাঝেমধ্যে ভাটা; এভাবেই দাম্পত্য জীবনের এক বছর পার করলেন ঢালিউডের আলোচিত জুটি পরীমণি ও শরিফুল রাজ।

গেলো বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিলো ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিয়েছেন তারা।

যদিও গত বছরের শেষ প্রান্তে এসে প্রায় ভেঙেই যাচ্ছিলো রাজ-পরীর সম্পর্ক। তারা নিজেরাই স্পষ্ট বাক্যে বারবার বলেছেন, আর সংসার করবেন না। তবে কদিন পরই ফের এক হয়ে বুঝিয়ে দিলেন, দাম্পত্যে এমন ঝড়-ঝাপ্টা আসতেই পারে। তাতে টিকে থাকাই সম্পর্কের শক্তি। বর্তমানে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে সুখেই আছেন তাঁরা।

বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই তারকা দম্প্রতি। এসময় ছেলে রাজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাঁরা।

সন্তান রাজ্যকে নিয়ে পরিকল্পনা কী?, জানতে চাইলে রাজ বলেন, ও আগে বড় হোক, তারপর পরিকল্পনা করব। একজনের বাবা অমুক বলে সমাজ সেটা যেভাবে দেখে, আমি তাতে বিশ্বাস করি না। বড় হয়ে ও (রাজ্য) নিজেই ওর পরিচয়টা তৈরি করে নেবে নিজের কাজ আর মেধা দিয়ে। আমরাও অপেক্ষায় আছি সেটা দেখার জন্য।

একই প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ভালো মানুষ হোক। সবাই ওকে ভালোবাসুক। সেটাই চাই আমি। আর বড় হয়ে ও কী করতে চায়, এটা আমাদের ওপর নির্ভর করে না। ওই সিদ্ধান্ত নেবে। যখন আরেকটু বড় হবে, তখন হয়তো রাজ্যর অ্যাকটিভিটিজে আমরা বুঝতে পারব যে ও কী হতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *