কালিয়াকেরে মৌচাকে টপ-অ্যাচিভার স্কাউটারদের মিলনমেলা

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২ তম এপিআর ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী-২০২৩ এ নানা উপলক্ষে মিলণ মেলায় পরিনত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারী) দুপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকের বঙ্গবন্ধু এরিনায় এসোসিয়েশন অফ টপ অ্যাচিভার্স (আট্যাস) এর আয়োজনে স্কাউটদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাটাস ইন্টারন্যাশনাল এর সভাপতি সাইমন হ্যাং বক রিহ, প্রধান স্কাউট ব্যাক্তিত্ব বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পিআরএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আট্যাসের সহ-সভাপতি মোঃ হাবিবুল আলম (বীর প্রতীক), বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ পিআরএস, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোঃ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) শাফিনা রহমান ও এশিয়া প্যাসিফিক স্কাউট আঞ্চলিক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম খান পিআরএস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউটস ও আ্যাটাশ বাংলাদেশ এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, যারা শুরু থেকে নিয়মিত স্কাউটিং করে এবং প্রতিটি স্কাউট প্রোগ্রাম নিয়ে কাজ করে তাহলে অবশ্যই একজন স্কাউট ছেলে মেয়ে একদিন টপ এ্যাচিভারদের কাতারে আসবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কাউটিং এর সাথে যুক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন।

উল্লেখ, অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে পি আর এম জ্যাকেট জাম্বুরী ও জাম্বুরী স্মরণীকা অতিথিদেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরিশেষে বাংলাদেশ স্কাউটস এর ৫ জন কর্মকর্তাকে আট্যাস এর পক্ষ থেকে এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটস কর্তৃক প্রদত্ত পিআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *