Home আলোচিত অভিমান ভুলে পরীমণির কাছে ফিরলেন শরিফুল রাজ

অভিমান ভুলে পরীমণির কাছে ফিরলেন শরিফুল রাজ

0
153
ফাইল ফটো

পরীমণি-রাজের দাম্পত্যকলহ কয়েকদফা রঙ বদলানোর পর নতুন বছরের প্রথম দিন এসে স্থিতিশীল অবস্থায় দাঁড়ায়। এ দিন সামাজিক মাধ্যমে পরীমণি স্পষ্ট জানিয়ে দেন, রাজের সঙ্গে আর থাকছেন না তিনি। পরে রাজও নিশ্চিত করেন বিষয়টি।

রাজ-পরীর এমন মন্তব্যে সবাই যখন ধরে নিলেন তাদের সংসার টিকছে না, তখন সেই ধারণাকে ভুল প্রমাণিত করেন অভিনেত্রী শিরীন শিলা। গত বুধবার দিবাগত রাতে তিনি জানান, রাজ-পরী অভিমান ভুলে ফের এক হয়েছেন।

জানা গেছে, তিনদিন ধরেই একসঙ্গেই আছেন এই তারকা দম্পতি। অভিমান করে চলে যাওয়ার দুদিন পর আবার পরীর ঘরে ফিরে এসেছেন রাজ। পরীমণি নিজেই তথ্যটি জানিয়েছেন আজ।

বৃহস্পতিবার দুপুরে রাজের ঘরে ফেরার বিষয়টি নিশ্চিত করেন পরীমণি। এই নায়িকা বলেন, ‘রাজ বাসা থেকে বের হয়ে গিয়েছিল ৩১ ডিসেম্বর রাতে। ফিরে এসেছে ৩ জানুয়ারি। মাঝের দুদিন কোথায় ছিল জানি না।’

এদিকে একটি সূত্রে জানা গেছে, অভিমান ভুলে আবার স্ত্রী পরীমণি ও পুত্র রাজ্যর কাছে ফিরে এলেও তা নিয়ে শিরিন শিলার পোস্ট ভালো লাগেনি শরিফুল রাজের। সে কারণেই বৃহস্পতিবার ভোরে শিলাকে ফোন করে সেই পোস্ট ডিলিট করতে বলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, ‘বাসায় আসার পর গতকাল (বুধবার) পর্যন্ত সে খুব নাইস। কিন্তু শিরিন পোস্ট দেওয়ার পর তার কী হয়েছে আমি জানি না। ওর মুড খুব সুইং করে।’

এর আগে এ প্রসঙ্গে পরী বলেছিলেন, ‘আন্দাজে নিউজ করা হয়েছে।’ পরীর কথা থেকেই স্পষ্ট বাসায় ফেরার বিষয়টি রাজ আপাতত পাবলিক করতে চাননি বলে তিনিও তখন এড়িয়ে যেতে চেয়েছেন!

এদিকে বাসায় ফেরার বিষয়ে গণমাধ্যমকে রাজ বলেন, ‘আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না। তাকে ঘিরেই বেঁচে আছি। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে। আমরা তো এক বাসাতেই আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here