Home আলোচিত দুবাইয়ে দারুণ সময় কাটাচ্ছেন পূজা চেরি

দুবাইয়ে দারুণ সময় কাটাচ্ছেন পূজা চেরি

0
298

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে যে ভালো আছেন, আনন্দময় সময় কাটাচ্ছেন—সেটাই যেন জানালেন তিনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের উচ্ছ্বসিত একগুচ্ছ ছবি পোস্ট করেন পূজা।

এতে দেখা যায়, পারস্য উপসাগর দিয়ে ছুটে চলা বোটে গোলাপি টি-শার্ট ও শর্টসে বসে আছেন পূজা। চোখে কালো সানগ্লাস পরিহিত অবস্থায় সূর্যের দিকে তাকিয়ে আছেন। চোখ বরাবর উপরে হাত। যেন তীক্ষ্মভাবে না লাগে সূর্য।

এই নায়িকা সাগরের ঢেউয়ে সুখ খুঁজে পেয়েছেন। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে জানিয়েছেন এ কথা। লিখেছেন, ‘ঢেউয়ের মাঝে সুখ।’ আর চেকইন দিয়েছেন দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

‘দহন’ অভিনেত্রী ছবিগুলো পোস্ট করতেই নজর কাড়ে নেটাগরিকদের। মাত্র ৪ ঘণ্টায় ৩০ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে ছবিগুলোয়। আর মন্তব্য পড়েছে তিন হাজারেরও বেশি। পাশাপাশি লাস্যময়ী রূপেরও প্রশংসা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here