মেসির জন্য তর সইছে না এমবাপ্পের

বিশ্বকাপ শেষ হওয়ার ১০ দিনের মাথায়ই পিএসজির হয়ে মাঠে নেমেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে তার গোলেই স্ট্রাসবার্গকে ২-১ গোলে হারায় পিএসজি।

এদিন ১-১ সমতায় যখন খেলা ড্রয়ের দিকে এগোচ্ছিল, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

বিশ্বকাপের পর গতপরশু শুরু হয় ফরাসি লিগ-ওয়ানের খেলা। তাই স্ত্রাসবুর্গকে হারানোর পর এমবাপ্পের সামনে আসে বিশ্বকাপ প্রসঙ্গও। সাম্প্রতিক একটি গুঞ্জন ওঠে, লিওনেল মেসির সঙ্গে পিএসজিতে একসঙ্গে খেলতে চান না ফরাসি ফরোয়ার্ড। অবশ্য এই ব্যাপারে এমবাপ্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গতকাল তাঁর বক্তব্যে ফুটে উঠেছে শান্তি ও স্পোর্টসম্যানশিপের বার্তা।

মেসিকে সম্মানের সবই দেখিয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের এই ফুটবল তারকা বললেন, ‘আমি ফাইনাল ম্যাচ শেষে লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি এবং তাকে অভিনন্দন জানিয়েছি। মেসি সারা জীবন বিশ্বকাপের জন্য অপেক্ষা করেছে। আমিও করেছি; কিন্তু ব্যর্থ হয়েছি। সবকিছুতে ভালো করার জন্য আপনাকে সব সময় একজন ভালো ক্রীড়াবিদ হতে হবে।’

এমবাপ্পে জানিয়েছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অপেক্ষায় আছেন তাঁরা। মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পিএসজির হয়ে জিততে চান এমবাপ্পে। ফরাসি তারকা বলেছেন, ‘আমরা লিওর ফিরে আসার জন্য অপেক্ষা করছি। যাতে আমরা খেলায় জেতা শুরু করতে পারি এবং আবার গোল করা শুরু করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *