অভিনয়শিল্পী হিসেবে সেরা করদাতা হলেন মেহজাবিন

বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন।

অভিনেত্রী মেহজাবিনসহ তিনজন সেরা করদাতা হয়েছেন এবার।

১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন মেহজাবিন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।

ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাঁদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তাঁর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *