Home বিনোদন সিয়ামের কোলে চড়ে সিনেমার ট্রেলার দেখল পরীমণির ছেলে

সিয়ামের কোলে চড়ে সিনেমার ট্রেলার দেখল পরীমণির ছেলে

0
384

ঢাকাই সিনেমার অঙ্গনে আরও একটি সিনেমার বাতাাস বইতে চলেছে। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসবেন অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী পরীমণি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতিতে এক অনুষ্ঠানে সিনেমাটির পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়েছে। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এই শিশুতোষ সিনেমার পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়।

সিনেমায় যেসব শিশুশিল্পীরা অভিনয় করেছে, তারা এখব বেশ বড় হয়ে গেছে। অনুষ্ঠানে তারাও অতিথি, তবে সবচেয়ে ছোট যে অতিথি এসেছেন সে শাহীম মুহাম্মদ রাজ্য। মায়ের কোলে চড়ে সে অনুষ্ঠানস্থলে উপস্থিত। আর মায়ের সিনেমার ট্রেলার দেখলো সিয়ামের কোলে বসে।

পরীমনি বলেন, ‘এই সিনেমায় তিশা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার ছেলে রাজ্যকে নিয়ে নিয়ে এসেছি অনুষ্ঠানে। ও যখন বড় হবে, তখন তাকে দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা।’

সিনেমার দুই মিনিট ছয় সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত।

এসবের মাঝে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে ঘুরে বেড়ানো, আনন্দ-উল্লাস।

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, “সিনেমার শুটিং করতে করতে করোনা মহামারি শুরু হয়। সে সময় বাচ্চাগুলোর মা-বাবা আমাদের অনেক সাহায্য করেছেন। বাচ্চারাও অনেক উৎসাহ দিয়েছে আমাকে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। প্রত্যাশা করি সবাই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here