৩৯ কেজি ওজন কমানো রুনা খান এবার মালদ্বীপে

১০৫ কেজি থেকে ৩৯ কেজি ওজন কমিয়ে অভিনেত্রী রুনা খান এখন বেশি ঝরঝরে। এই ৩৯ কেজি ওজন কমাতে অভিনেত্রীর লেগেছে মাত্র এক বছর। যদিও এর পেছনে ১০ বছরের প্রস্তুতি ছিল।

মেদহীন শরীর নিয়ে রুনা এখন বেশ ব্যস্ত ফটোশুটে, ফেসবুক রিলে ও ঘুরাঘুরিতে। ফেসবুকে এখন রুনা নিয়মিতই ছবি পোস্ট করেন।

রুনা খান এবার অবকাশ যাপন করতে গিয়েছেন মালদ্বীপে। সেখানে নীল জলরাশির সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন। সম্প্রতি মালদ্বীপের সৈকতে কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন রুনা। নীল জলের সঙ্গে লাল পোশাকের ছবি তার ভক্তদের যেন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। ছবিগুলো আপলোড করার পর থেকে লাইক কমেন্টস করেছেন তার ভক্তরা।

ছবি দেখে বোঝা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বেশ চিল মুডে রয়েছেন।

নতুন এই রুনা সম্প্রতি জানিয়েছেন, ‘ওজন কমানোর জার্নিটা আসলে এক বছরের। এক বছরে আমি একটি পয়সাও ওজন কমানোর পেছনে খরচ করিনি। আমার বাড়িতে প্রতিদিন যে স্বাভাবিক খাবার রান্না হয়, সেখান থেকে পরিমিত খাবার খেয়েছি। সপ্তাহে এক দিন পোলাও অথবা তেহারি খাই। খুব ভালো লাগে। পছন্দের খাবার।

একবেলা এসব খাবার খেলেও বাকি দুই বেলা রুটিনের খাবারই থাকে। আর আমি আমার বাসার শোবারঘর থেকে ড্রয়িংরুম পর্যন্ত প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা হাঁটতাম। রাতে এক ঘণ্টা ইয়োগা করি। রাত ১২টা কিংবা ১টার মধ্যে ঘুমিয়ে যাই, কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমাই। গত ১০ বছরে এসব পারিনি। আমার কাছে পৃথিবীর একদম সহজ উপায়। সহজ কাজটা গত এক বছর ধরে করতে পেরেছি। ৩৯ কেজি ওজন কমাতে পেরেছি।’

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *