স্বপ্নের বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমাচ্ছেন মেসি!

ফুটবল বিশ্বকাপ। যে ট্রফি জেতার জন্য ১৬ বছর অপেক্ষা করেছেন লিওনেল মেসি। ২০০৬ সালে প্রথম বার এই ট্রফি জেতার জন্য বিশ্বকাপে খেলতে নেমেছিলেন। রবিবার অবশেষে সেই স্বপ্নপূরণ হল। হাতে পেলেন বিশ্বকাপ। সেই ট্রফি নিয়েই মেসি ঘুমোলেন।

মঙ্গলবার ভোর ৩টায় বুয়েনোস আইরেসে পৌঁছানোর পর থেকে শুরু হয়েছে দি মারিয়া-মেসিদের নিয়ে উন্মাদনা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে ফেডারেশনের নির্ধারিত স্থানে বিশ্রামের জন্য এসেছেন স্কোয়াডের সদস্যরা। সেখানে বিশ্রাম নিয়ে দুপুরে সংবর্ধনায় যোগ দেবে বিশ্বকাপজয়ীরা।

এতো ব্যস্ততার ফাঁকে পুরো আর্জেন্টিনাকে মেসি দারুণভাবে সুপ্রভাত জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশ্বকাপ ট্রফির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ইনস্টাগ্রামে পোস্ট করা ৩টি ছবির একটিতে দেখা যাচ্ছে মেসি বিছানায় শুয়ে আছেন পাশে ট্রফি। আরেকটিতে আধশোয়া অবস্থায় ট্রফি কাছে পোজ দিয়েছেন। আর শেষটিতে তিনি তার প্রিয় পানীয় মেট পান করছেন আর পাশে রয়েছে ট্রফি।

ছবির সঙ্গে ছোট্ট একটি বার্তাও জুড়ে দিয়েছেন মেসি। ‘বুয়েন দিয়া’ বা শুভ সকাল বার্তা দিয়ে পুরো বিশ্বকে জানিয়েছেন শুভেচ্ছা।

১৬ বছর আন্তর্জাতিক ফুটবল খেলা ও ৫টি বিশ্বকাপে অংশ নেয়ার পর বিশ্বকাপের স্বাদ পেয়েছেন মেসি। যে কারণেই হয়তো প্রায় সার্বক্ষণিকভাবে নিজের সঙ্গে রাখছেন আরাধ্য এই শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *