Home বিনোদন ছেলের ৪র্থ জন্মমাস উদযাপন করলেন পরীমণি

ছেলের ৪র্থ জন্মমাস উদযাপন করলেন পরীমণি

0
499

এইতো সেদিনের কথা। এরইমধ্যে কেটে গেছে চার মাস! গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেছে রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এদিকে পরীমনি জানিয়েছেন ছেলের তৃতীয় মাস পূর্তি উপলক্ষে যেভাবে কেক কেটে উদযাপন করা হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। কেননা, প্রতি মাসে একবার করে জন্মদিন পালন করবেন এই তারকা দম্পতি।

ছেলের বিশেষ দিনটি গতকাল ১০ ডিসেম্বর ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।

তিনি লিখেছেন, আমাদের ছেলের চার মাস হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। চার মাসের শুভেচ্ছা বাজান।

পোস্টের নিচে হ্যাশট্যাগে লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। সেখানে রাজ্যের বাবাকে ছবি তোলার ক্রেডিটও দিয়েছেন মা পরী। ৮ ঘন্টায় তার সেই পোস্টে ৬৬ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে রাজ্য ও স্বামী শরিফুল রাজের একটি ছবি একটি পোস্ট করেন পরীমণি। সঙ্গে নিজের অনুভূতিও শেয়ার করেছেন এ নায়িকা।

ক্যাপশনে লেখেন, আমার রাজ্য, আমার রাজা। ছবিতে দেখা যায় রাজের কোলে হাস্যজ্জল রাজ্যকে। বেশ পুলকিত হয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। আর রাজও মুখ হাস্যজ্জল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here